Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় দেবনাথ সুকান্ত

maro news
কবিতায় দেবনাথ সুকান্ত

বেনাম

আজকাল রাস্তার অপমৃত্যুর সাথে নিজেকে মিলিয়ে নিয়েছি তোমার ঈশ্বরের গায়ে লিখে এসেছি পাথর
কোনো জাজমেন্ট ডে নেই অন্তহীন বৃত্যের উপর এক আবছা নেশার কাছে ক্লান্তির অমিলগুলি বসে রয়েছে ভঙ্গুর মেলবন্ধনে যেভাবে লীন আছে লুকোনো অক্টোপাস
ভোর আসে ভারিদের হাতে তোলা জলে মেয়েগুলি গা ধুয়ে নেয় তারপর আশ্চর্যের চাদরে দেখি ঘুম এসেছে আমি এই সব মূক ও বধীর জীবনের পিঠে চাবুকের দাগ দেখেছি
হয়তো সে কাঁধেই কেটে যেত বাকি আয়ুটুকু, অবশ্য ও পাড়ার মেয়েগুলো আজ রাতে ঘুমাতে চলে গেল আগুনের মধ্যে ফেলে দিল টিপ, কুমকুম
ক্লান্ত অথচ জানি গত দাঙ্গায় আমাদের ভারি মারা গেছে
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register