Tue 07 April 2026
Cluster Coding Blog

কাব্যজোনে মধুছন্দা মিত্র ঘোষ 

maro news
কাব্যজোনে মধুছন্দা মিত্র ঘোষ 

যাতায়াত

নির্বাক জলছবির মতো
গূঢ় নৈঃশব্দে বেজে যাচ্ছে
নিসর্গময় রঙবাহার
বৃষ্টিকথা শুরু হয়ে গেল
নিরিবিলি বিকেল ঘেঁষে
অগুনতি বৃষ্টি মাখামাখি
প্লাবন, সোঁদাগন্ধ সুষমা
এপারে বৃষ্টি, ওপাড়ে বৃষ্টি
মুঠোয় ভরে রাখি
শুধুই যাওয়া-আসা
ভেজা স্পর্শে,
গুঁড়ো গুঁড়ো অজস্র স্মৃতি ...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register