Wed 14 October 2026
Cluster Coding Blog

কাব্যজোনে কৌশিকী গোস্বামী

maro news
কাব্যজোনে কৌশিকী গোস্বামী

প্রেমিক তুমি

ঠান্ডা হতে থাকা চাঁদে
প্রেমিকার মুখটা বড্ডো উজ্জ্বল,
নিকোটিনে জমানো ধোঁয়ারা
ঘর বেঁধেছে পরকীয়ায়।
বোহেমিয়ান চোখ দুটো
নিথর, বোবা রাজ্যের বাসিন্দা।
অথৈ জলে ভাসানো চিবুকের
রঙ পাল্টায় রোজ,
আদরের রাজধানীর স্থান বদল, কাঁটাতারে ফুটেছে রজনীগন্ধা!
প্রেমের মফঃস্বলে মিতভাষী জোছনার আবদার খুব,
আধ ভাঙা আরশি, একমাত্র অলঙ্কার।
একপাশ জ্বলে যাওয়া মুখটাই ছিল অহংকার।
বুঁদ হতে থাকা যন্ত্রণাদের মুক্তি দাও তুমি প্রেমিক!
বুক পকেটে রাখা শবের চিঠিটার দহন অনিবার্য,
যদি না পারো তবে!
আরেকটিবার জনম নিয়ে ফিরতে হবেই যে আমায়,
প্রেমিক শুধু তোমার জন্য, মাতাল বাউলের ভোর হয়ে।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register