Tue 13 October 2026
Cluster Coding Blog

কবিতায় অসিত মণ্ডল

maro news
কবিতায় অসিত মণ্ডল

চোরাস্রোত

এক স্মরণীয় দুপুরের সাহসী গোলাপ
অবক্ষয়ী দিনে আনে অযাচিত সৌরভ
পর্ণমোচী মন সব অভিমান মুছে নেয়
তোমার সাবলীল ওষ্ঠ -বৈভবে অনায়াসে
হৃৎপিণ্ডের আল ধরে সহসা চলাচল শুরু করে
লাশ কাটা ঘর থেকে ফিরে আসা অভিলাষ
বৃষ্টির ভেতর দিয়ে ভেসে আসা
পোড়া চন্দন কাঠের গন্ধ
অবলীলায় অস্বীকার করে
প্রতিরাতের অসমাপ্ত নিষেক
ইঙ্গিতে চোরাস্রোত বলে যায়
প্রতিটি ভালোবাসাই শারীরিক হয়
জায়মান পর্বেই
বুঝে ওঠার অনেক আগেই
সোহাগী চাঁদ ডুবে যায় অনন্ত সাগরে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register