Mon 21 September 2026
Cluster Coding Blog

কবিতায় সুনৃতা রায় চৌধুরী

maro news
কবিতায় সুনৃতা রায় চৌধুরী

বৈশাখী ঝড়

এই তো ছিল তপ্ত মাটি, হাওয়ায় ছিল আগুনের নিঃশ্বাস দিগন্তের এক টুকরো মেঘে ছাইলো হঠাৎ সমস্ত আকাশ উড়িয়ে ধুলো, শিমুল তুলো, শুকনো পাতা ধেয়ে এলো ঝড় ভাঙলো শাখা, পাখির বাসা, তালের পাতা কাঁপছে থরোথর হঠাৎ কালো মেঘ চিরে ঐ বিজলী ঝলক, কড় কড়াকড় বাজ ওলটপালট বনস্থলী প্রলয় লীলায় মাতেন বিশ্বরাজ টুপটাপ শিল, ঠাণ্ডা হাওয়ায় ভর করে ঐ নামলো অঝোর বৃষ্টি মন্ত্রবলে বশ হলো তাপ, শীতল হয়ে বাঁচলো যেন সৃষ্টি কিছু ক্ষণের ধ্বংস লীলার অন্তে যেন শান্ত প্রভু রুদ্র উড়িয়ে দিয়ে জীর্ণ শীর্ণ তুচ্ছ এবং যা কিছু সব ক্ষুদ্র কালবোশেখীর রুদ্রবীণায় বাজছে তখন নতুন প্রাণের সুর নিদাঘ দিনের অন্তে শীতল বৈশাখী ঝড় তাই এত মধুর।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register