Sun 04 October 2026
Cluster Coding Blog

কবিতায় চিরন্তন ব্যানার্জি

maro news
কবিতায় চিরন্তন ব্যানার্জি

কোন একদিন

আমি তো এমন কথা বলিনি এখনো যে কথায় ঝড় আসে, বর্ষার জল জলে বুকে; আমি তো সস্তা কবি, কাগজকুড়োনি- লিখে চলি হাবিজাবি এর ওর তার থেকে টুকে।
আমি তো এমন ছবি আঁকিনি কখনো যে ছবি আগুন জ্বেলে দেয়, ভাত রাঁধে দুর্ভিক্ষতে; আমার তো সম্বল মোনালিসা হাসি- সব রেখা, সব টান শেষ হয় একই বাঁধা গতে।
আমি তো কেবল কথা, শব্দের জাগলারি বাজিকর, স্বপ্নের মালা গাঁথি পাগলাগরদে ঘুম ভেঙ্গে উঠে দেখি, গাঢ় অন্ধকার, পূর্ণিমা হারিয়েছি কতদিন, কৃষ্ণা প্রতিপদে।
মুছে দাও, ভুলে যাও - চুপ করে থাকি কোনদিন সময়টা ধরা দিলে আঙুলের ফাঁকে আবার আসবো ফিরে রাস্তায়, মাঠে, ঘাটে, আলে, দুহাতে মশাল নিয়ে রাইকিশোরীর দেওয়া ডাকে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register