Sat 03 October 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে শম্পা সাহা

maro news
দিব্যি কাব্যিতে শম্পা সাহা

মানুষ খুঁজছি

আমি কালো কি মোটা তা নিয়ে যার মাথাব্যথা নেই আমি ভার্জিন না আমার হাইমেন অনেক আগেই শতচ্ছিন্ন তা নিয়ে যে ভুরু কুঁচকে মনে মনে প্রশ্ন তোলে না আবার কখনো সোচ্চারে আমি সিঁদুর শাখা যাবতীয় এয়োস্ত্রী চিহ্নে নিজেকে তার সম্পত্তি হিসেবে সমাজের কাছে তুলে ধরবো কি না তা নিয়ে যে মাথা ঘামায় না বিন্দুমাত্র চাকরিটা আমি করি না সে সকালে চা টা আমি দেবো নাকি ও আমার ঘুম ভাঙা চোখে একটা চুমু আর এককাপ ধূমায়িত চা উপহার দেবে তা নিয়েও যে ক্রমাগত হেড টেলস খেলে না আমি হাউসওয়াইফ না সে হাউজ হাজবেন্ড সেই তকমায় যে সামাজিক স্বীকৃতি খোঁজে না তার জন্য আমি সর্বস্ব দিতে রাজি যদি সে মানুষটি আমায় খুঁজে এনে দিতে পারো স্বপ্ন পুরুষ না আমার শুধু মানুষ হলেই চলবে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register