Sat 03 October 2026
Cluster Coding Blog

অণুগল্পে সুদীপ ঘোষাল

maro news
অণুগল্পে সুদীপ ঘোষাল

দান

এক - এই যে বাবা, একটু এদিকে এস বাবা - যাই একজন বৃদ্ধ জানলা থেকে লকডাউনের সময় প্রধানকে ডাকছেন। তিনি শশব্যস্ত হয়ে কাছে এসে বললেন, বলুন আপনার কি উপকার করতে পারি? বৃদ্ধ বললেন, আমার প্রয়োজন হলে বলব। কিন্তু এই পেনশনের ক'টাকা আমি সরকারি ত্রাণ তহবিলে দেব। এটা নাও বাবা। আমার শেষ সম্বল। তিনি টাকাটা নিলেন। টাকাটা রেখে তিনি বৃদ্ধকে নমস্কার করলেন। বললেন, মানুষের পাশে থেকে সকলে একসাথে কাজ করব। বিকেলের সূর্য তখন প্রায় বিদায়ের পথে...
দুই ওই বৃদ্ধ আজ আইসোলেশনে। তিনি করোনা পজিটিভ হয়ে মরে গেলেন হাসপাতালে । লাশ নিয়ে যাওয়ার কেউ নেই। শেষে শ্মশানে গেল বিরাজুলের মুসলিম বন্ধুবান্ধব। বৃদ্ধের গলায় পৈতে ছিল।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register