Sat 03 October 2026
Cluster Coding Blog

কবিতায় গৌতম কুমার গুপ্ত

maro news
কবিতায় গৌতম কুমার গুপ্ত

দ্রবণ  

খুলে রেখে দিয়ে এলে দ্রাবক দ্রব হতে পলক জুড়ে এখন অবিশ্বাস থুতু দিয়ে হবে না কিছু ঘেন্না ব্যাতিরেকে মুখোসও এখন দূষিত রক্তদ্রবণ ছেটাতে পারে
সংক্রামকে ডুবে যাবার আগেই আরো একবার দ্রবণীয় উপস্থিতির আওয়াজ করো দেখবে শিউলি সমস্ত তোমার আঁচলে ফিরিয়ে দিয়েছে জলজ গুন
ঋতুবৈচিত্রে যে সব অনুরণন সম্ভার তোমাকে বাজাচ্ছে নিয়মিত দেখবে দিব্যি পোশাকে ফুটে উঠছো তুমি
তোমাকে ডেকে নিচ্ছে স্মরণীয় অতিথিবর্গ লালগালিচায় ফুটে উঠছে তোমার পদক্ষেপ এবং সুন্দর পৃথিবী কেমন হেসে উঠছে
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register