Sat 03 October 2026
Cluster Coding Blog

গ এ গদ্যে বিপ্লব গোস্বামী

maro news
গ এ গদ্যে বিপ্লব গোস্বামী

কোজাগরী লক্ষ্মীপূজা

দেবী লক্ষ্মী ধন-সম্পদ,সৌন্দর্য-সৌভাগ‍্যের ও ঐশ্বর্যের দেবী।ধন,সম্পদ ও সৌভাগ‍্য লাভের আশায় শরতের কোজাগরী পূর্ণিমাতে হিন্দু ধর্মাবলম্বীর প্রতি বাড়িতে বাড়িতে দেবী লক্ষ্মীর পূজো করা হয়। শারদীয়া দুর্গাপূজার পরবর্তী প্রথম পূর্ণিমাই হচ্ছে কোজাগরী লক্ষ্মীপূজা দিন।কোজাগর বা কোজাগরী শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে "কে জেগে আছো?" লোক বিশ্বাস অনুযায়ী এইদিন ধন-সম্পত্তি ও সৌভাগ‍্যের দেবী লক্ষ্মী বিষ্ণুলোক ছেড়ে ধরার চলে আসেন ভক্তের দুঃখ দূর করতে।দেবী তাঁর ভক্তদের বাড়ী বাড়ী গিয়ে কে জেগে আছো বলে সম্ভাষণ করেন।দেবীর ভক্ত যে বা যাহার এই রাতে ভক্তিভরে তাঁর পূজো দিয়ে জেগে থাকে দেবী তার ঘরে প্রবেশ করেন এবং সৌভাগ‍্যের বর প্রদান করেন। কোজগরী লক্ষ্মীপূজার প্রশস্ত সময় প্রদোষকাল।অর্থাৎ সূর্যাস্ত থেকে দুই ঘন্টা পর্যন্ত যে সময়।তিথি যদি প্রদোষ থেকে নিশিথ পর্যন্ত থাকে তবুও প্রদোষকালে পূজো করা বিধেয়।কিন্তু আগের দিন রাত্রি থেকে পরের দিন প্রদোষ পর্যন্ত তিথি থাকলে আগের দিনর প্রদোষে পূজো করা বিধেয়। ধন-সম্পত্তি ও সৌভাগ‍্যের আশায় কোজগরীর দিন হিন্দু বাঙালির প্রতি বাড়ি বাড়ি উপবাস থেকে ভক্তিভরে করা হয় লক্ষ্মী মায়ের পূজো।আগের দিন নিরামিষ খেয়ে ও পূজোর দিন উপোস করে শুদ্ধ ভাবে ভক্তিমনে করা হয় দেবী লক্ষ্মীর পূজো।এই দিন বাড়ির আঙ্গিনায় আঁকা হয় ধানের ছড়া,মুদ্রা আর মা লক্ষ্মী পায়ের ছাপের আলপনা।সারা রাত জ্বালানো হয় ঘৃতের প্রদীপ।ফুল,ফল,নৈবিদ‍্য আর ধূপ জ্বালিয়ে করা হয় মায়ের আরাধণা।উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয় চারদিক। শুধু কোজাগরীতে নয় পৃথিবীর প্রত‍্যেক বাঙালি হিন্দু বাড়িতে প্রতি বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর পূজো হয়ে থাকে।তাছাড়া ভাদ্র সংক্রান্তি,পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে লক্ষ্মী দেবীর পূজো করা হয়।কাল বা মাস ভেদে একটু পরিবর্তন হয় পূজোর উপচারে। ভক্তিমনে ও শুদ্ধভাবে দেবীর পূজো করলে লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন।দেবী লক্ষ্মী সন্তুষ্ট হলে ভক্তের মনোবাসনা পূরণ করেন এবং অলক্ষ্মী নাশ করে ধন,সম্পত্তি,,সৌভাগ‍্য ও ঐশ্বর্য প্রদান করেন।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register