Fri 02 October 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে শমীক জয় সেনগুপ্ত

maro news
দিব্যি কাব্যিতে শমীক জয় সেনগুপ্ত

অমনযোগী

ঠোঁটে এসে বসেছে অনিচ্ছুক চুম্বন ঠোঁট এক পদ্মগন্ধা বিল হাওয়ায় ঋতুর মত মনবদলের চাবিকাঠি দরজা খোলেনি তাই, অভিমানে আটকেছে খিল
আমার কি দূর-ছাই ভাল্লাগে প্রজাপতি বসা আমার কি রং মেখে মনে হয় সব পেয়ে গেছি তা হলে চাতক কেন বারবার হাতড়েছি স্নেহ শহরের ঝাড়বাতি যতবার চোখ ধাঁধিয়েছে অন্তরে চেয়ে গেছি পাপী হাত ছুঁয়ে থাক সে-ও
আমারও তো সাধ হয় শখ হয় প্রজাপতি এসে ফুটে ওঠা ঠোঁট জুড়ে এঁকে যাবে নকশা হরেক হাওয়ায় ঋতুর মত মনবদলের চাবিকাঠি ইচ্ছের চুমুটাতে ছেড়ে যায় অনিচ্ছুক নেক।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register