Mon 21 September 2026
Cluster Coding Blog

কবিতায় রত্না দাস

maro news
কবিতায় রত্না দাস

আমার বসন্ত দিন

স্বপ্নমদির নেশামেশা উথালি পাথালি বাতাস মন রে তুই বল্ সাড়া দিতে চাস কি না চাস! দিলদরিয়ায় তুফান তুলে মেঘের ভেলা ভাসে নানা রঙের ফুটছে আলো অজানা অবকাশে। মনের দেখি ভারি ব্যারাম ভীষণ ব্যাজার মুখ ধরা না দিয়ে পিছলে যেতেই পায় যেন বেশ সুখ। চল্ না রে মন ফাগুন আগুন সেঁকি বসে আজ অমনি মন বলে বসে তার নাকি ভারি কাজ! না না না না শুনবো না কিছু ডাকছে ঋতুরাজ। ডালি ভরে এসেছে নিয়ে দেখো কত ফুলের সাজ। চলকে গেল সুখ পেয়ালা উছলে এলো খুশি এসো এসো বাসন্তীকা মন বলছে ভালোবাসি। পলাশ শিমুল রাঙা হয়ে রাঙিয়ে দিলো মন ফাগুন দিনে পথভোলারা পেলো খুশির ক্ষণ।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register