Sun 13 September 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে অনিমেষ সরকার

maro news
দিব্যি কাব্যিতে অনিমেষ সরকার

ড্রিম সিকুয়েন্স

খাদ থেকে উঠে আসা নির্দোষ দুঃস্বপ্নদের আমি দেখি পাহাড়ি ঢাল কেটে নেমে যেতে সমতলে, চোখাচোখি হলেই ছায়া মেখে অনুসরণ করি, আনুষাঙ্গিক সমস্ত আলোচনা উঠে আসে টেবিলে, কাগজ টেনে নিই ; টুকে রাখি দীর্ঘ যাপন।
রাত ছাড়া সবটুকু রাস্তা আমার আশ্রয় , পাশাপাশি নদীর শরীরে প্রবেশ করতে থাকে শীত, শুষ্কতা বেড়ে যায় ,
তোমার আদ্র স্বভাব ভালোবাসি বলেই প্রমাণ করতে , বিশ্বাস ভাঙা পুতুলগুলো এখন আমার কাছে রেখেছি।
একটি একটি করে তাদের হাত ,পা, মাথা খুলে রাখছি , চোখ টুকু উপড়ে ফেলি কলম দিয়ে।
স্বপ্ন সে তো পূর্বে দৃশ্যত , তোমাকে ভালোবেসে সমস্ত দুঃস্বপ্ন আমি দেখে নি, আর সে তো তাদেরই দান।
পুতুলের দেহাংশ খুলে ফেলেছি ; এরপর রক্ত দেখলে নিশ্চয় খুশী হবে! ...
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register