Tue 10 March 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে কল্যাণ চট্টোপাধ্যায়

maro news
দিব্যি কাব্যিতে কল্যাণ চট্টোপাধ্যায়

শিক্ষাকেন্দ্র

মনকে একটু পাশে সরিয়ে নিয়ে যাব বলে ঘাসেদের সাথে বসি ঘাসেদের সাথে আমার দীর্ঘ সখ্যতা
দুপুরের গভীর নিবিড়তা আর চারপাশের যৌনগল্প আমাকে বিপ্লবী করে তোলে উচ্চশিক্ষালয়ের অশৌখিন প্রেম --- ব্যাভিচার তার কথা শুনতে শুনতে, দেখতে দেখতে একসময় শিক্ষা শব্দের পাশে প্রশ্নবোধক এঁকে দিই শুকনো ত্বকের গায়ে মলম লাগিয়ে বলি, যাও বেঁচে ওঠো আমাদেরও বাঁচতে দাও
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register