Mon 14 September 2026
Cluster Coding Blog

দিব্বি কাব্যিতে সন্দীপ ভট্টাচার্য

maro news
দিব্বি কাব্যিতে সন্দীপ ভট্টাচার্য

ক্যানভাস

যে ক্যানভাসে তুমি আঁকো পঞ্চভূতের গল্প ঠিক তার পা ছুঁয়ে আমার স্বপ্নরা খেলে গঙ্গা জল হয়ে। অন্ধকারে জেগে থাকা বুড়ো বটগাছে, বাসা বাঁধে যে পাখি তার ডানা বেয়ে গলে পড়া পুনমের চাঁদ আর কোটরে জন্মানো ভবিষ্যত বোঝে অমরত্বের অর্থ শুধু বেঁচে থাকা না, লিখতে থাকা জীবনের ইতিহাস। জন্মের পর থেকে আজও শ্বাস নেওয়া নাবিকের কম্পাস যদি পথ দেখায় সপ্তর্ষিদের ধ্রুবতারা অভিমুখে তবে স্বস্তিক ছন্দে লেখা থাকবেই কালের চক্র। এবার তোমার ইচ্ছে, কোন রঙে ভেজাবে স্বর্গীয় তুলি অথবা কোন সমুদ্রে ভাসাবে সপ্তডিঙা, সব পাখিই ঘরে ফেরে সব ছবিই কথা বলে ,গায়ত্রী অথবা আজানে কে জানে কোন ভোর বেলা, শেষ হলে সব ঋণ মুখোমুখি মৃত্যু ও আমি, একাকি নির্জনে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register