Mon 14 September 2026
Cluster Coding Blog

দিব্বি কাব্যিতে নব কুমার দে

maro news
দিব্বি কাব্যিতে নব কুমার দে

সে এক সাতকাহন

অ্যকোরিয়ামে মাছটা মরে গেছে দুদিন হোলো ফেলা হয়নি ভাল্লাগছে না , ইচ্ছে করছে না
সাতকাহন পড়ছিলাম , ভাজ করে রেখে দিয়েছি পাশে রিমোট নিয়ে অনেক গুলো চ‍্যানেল বদলালাম তারপর বন্ধ করে দিলাম
সিগারেট জ্বালিয়ে পায়চারি করতে করতে চোখাচোখি হল বাবার ছবির সাথে
ছবিতো , লুকোতে হল না তাই ছবির মালাটাও শুকিয়ে গেছে ফেলা হয়নি কবে বেশ পরিয়েছিলাম কি যেন ছিল
কাউকে ফোন করে একটু মদ খেয়ে আসবো তাও ইচ্ছে করছে না
মরে যাবো , ঝুলে পড়বো সিলিং এ দড়ি বেঁধে ধ‍্যুর ,তাও ভাল্লাগছে না
কবিতা লিখবো
বিষাদ সঙ্গী আমার কপালে চুমু খাও একটা ছায়ানীল এই আঁধার যাপনের সন্তানের মত একটা নাম রাখি তারপর পাশ ফিরে শুই
কিসব লিখছি , এসব আমার কম্ম নয়
আচ্ছা আমি ভালো নেই বললেই কি বোঝাতে পারবো কতটা ভালো নেই , কেন
অসহয়তা প্রকাশের শব্দ যখন ফুরিয়ে আসে কাঁদতে হয় নয় ঘুমিয়ে পড়তে হয়
আমিতো দুটোর কোনোটাই পারছি না
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register