Tue 15 September 2026
Cluster Coding Blog

দিব্বি কাব্যিতে হেমন্ত সরখেল 

maro news
দিব্বি কাব্যিতে হেমন্ত সরখেল 

তখনও আসোনি তুমি

ছোটবেলায় বয়স বেড়ে গেলে পা ছড়িয়ে বসে কেঁদে নেওয়ার সময় হারিয়ে যায় | জটা গড়ে ওঠে সদ্য যোগীর কুলো বাঁধা পিঠে,আর ভাবনারা শরীর ও তার ইচ্ছের বিপ্রতীপে হেঁটে যায় ইঞ্চি মেপে মেপে |
অনেকবার এসব দিনে ধ্রুবতারা হয়েছি পেছন থেকে অনুভব করেছি বুক জাপটে রেখেও সেজেছে ধমক অকারণ ঘর্ষণজনিত গুটিপোকার চলন বেড়েছে উপশিরায় শিরায় |
কোন ফাঁকে, জানি না কিভাবে জন্মেছে টনটন অবাধ্য আতুরতা ঘামের গন্ধচরিত ফেলে গেছে অন্তর্বাস জুড়ে, মুশক্ এগিয়ে আসার আগেই ছোট আমি বড়ো হয়ে বড়ো ছোট হয়ে গেছি |
তখনও, এক লহমার জন্যেও, ঈশ্বরের জন্ম হয়নি |
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register