Mon 21 September 2026
Cluster Coding Blog

দিব্বি কাব্যিতে রিতা মিত্র

maro news
দিব্বি কাব্যিতে রিতা মিত্র

জীবনের ব্যাকরণ

প্রদীপের শিখা বাড়িয়ে বাড়িয়ে অন্ধকারের সাথে আলাপচারিতা ভরা কোটালেও সাপ্তাহিক বাজার করে ফেরে নাও- নাবিক পুঁইশাকের চচ্চড়ি আর পাকাল মাছের ঝাল এইটুকুই ছলনা ভাঙা টালি দিয়ে উঁকি দেয় চাঁদ পুতুলের সংসারে ক্ষণে ক্ষণে বেড়ে যায় পোয়াতির পেট টোপরের ভার আজ বড় বেশি মনে হয় শিরদাঁড়ায় চিনচিনে ব্যথা উঠলে বৈঠাও কেঁদে উঠে কাজলরেখা মুছে গিয়ে বুঝিয়ে দেয় জীবনের ব্যাকরণ
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register