Mon 21 September 2026
Cluster Coding Blog

দিব্বি কাব্যিতে গৌরাঙ্গ মিত্র

maro news
দিব্বি কাব্যিতে গৌরাঙ্গ মিত্র

জগতে আনন্দ আছে

হেমকুন্ড সাহিব এর ব্রহ্মকমলগুলি একাকিত্বের কথা বলে বিলাপ করে না । হেমকুন্ড সাহিব এর জল, টলটলে আনন্দময় এক ফোঁটা অশ্রু জলে মেশেনি সমুদ্রকে দেখুন অন্তহীন ভাঙ্গা-গড়ার মধ্যে তার ঢেউ গুলি খুঁজে বেড়ায় আনন্দ তিমিটিকে দিকে দেখুন অবিরাম সাঁতারের মধ্যে তার আনন্দ অন্বেষণ। চাঁদের বুড়ি চাঁদের গায়ে লগ্ন হয়ে ওই যে আকাশের মগডালে ঝুলে আছে সে কখনো হা-হুতাশ করেছে ? মৃত্যুকালীন জবানবন্দিতে আমার পূর্বপুরুষেরা ইথার তরঙ্গকে জানিয়ে গিয়েছেন: জগতে আনন্দ আছে দুঃখ নেই একাকিত্বের মন খারাপ গুলো পুঁটি মাছের ঝাঁক ঠুকরে ঠুকরে খেয়ে ফেলছে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register