Sun 07 June 2026
Cluster Coding Blog

দিব্বি কাব্যিতে প্রভাত চৌধুরী

maro news
দিব্বি কাব্যিতে প্রভাত চৌধুরী

রাত্রি ১১ টার পর লেখা কবিতা

রাত্রি ১১ টায় যে কবিতাটি লেখা হবে সেই কবিতায় গুটিকয় তারা দ্যাখা যাবে পাওয়া যেতে পারে নক্ষত্রলোকের জল বর্ষাকাল বলে মেঘও থাকবে মেষপালক থাকবে কিনা সে সম্পর্কে আগাম কোনো বার্তা নেই এজন্য বার্তাবিভাগে খোঁজখবর করা যেতে পারে আর মেষপালক না থাকলে বেহালাবাদকেরাও থাকবে না এটা বলার জন্য আজকের রাতটুকু অপেক্ষা করাই যেতে পারে এখন সোমা কী বলে সেটা শোনা যাক আর রূপমের এখন মৌনব্রত
04. 07. 2020 ♢ 22 : 53
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register