Sun 13 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্য -তে উৎপল সেনগুপ্ত

maro news
ক্যাফে কাব্য -তে উৎপল সেনগুপ্ত

ভালবাসি 

কত কথা আছে জমা কত কথা বাকি জমে জমে চুড়োসম মন মাঝে রাখি। মনে মনে করি শুধু ছুটে বলে আসি ভালোবাসি আজও ভালোবাসি ।
দেখা যদি হয় ফিরে খুলে গিয়ে দোর আঁধার কাটলে পর ঘুম ভাঙা ভোর। আবার দেখব সেই টোল পড়া হাসি তখনি বলব তারে। আজও ভালোবাসি।
শ্রাবণের বরষণে জল থই থই চুপ করে ঘর কোণে একা বসে রই। বাতায়নে দূরপানে দেখি জলরাশি মন তো তখনও করে, বলি ভালোবাসি।
পূর্ণিমা রাতে যদি দেখা হয় পথে জোছনার আলো মেখে হেঁটে যেতে যেতে। জমে থাকা সব কথা বলে হাসাহাসি চুপি চুপি বলি তারে আজও ভালোবাসি।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register