Sun 13 September 2026
Cluster Coding Blog

ছন্দ কথায় উৎপল সেনগুপ্ত

maro news
ছন্দ কথায় উৎপল সেনগুপ্ত

।। ইন্দু ।।

বলব না তো একটা কথাও দেখব তোমায় দূর থেকে অবাক হয়ে চাইব শুধু তোমার কোমল রূপ দেখে।
সন্ধ্যাবেলায় ভাবব তোমায় সদ্য ফোটা চামেলি ভোরের বেলার রূপ তো তোমার শরৎ প্রাতের শেফালি
থাকবে যখন তারার ভীড়ে চিনে নেব ঠিক আমি চিনতে তোমায় ভুল হবে না হোক না তখন হোক যামী।
আড়াল টুকু দূরে রেখ সুযোগ দিও দেখব রোজ তোমার রূপে মোহিত হতে সন্ধ্যা হলেই নেব খোঁজ।
মেঘলা মনে থাকি যখন তোমায় দেখে মেটাই সুখ মেঘ পর্দায় আড়াল হলে লাগে মনে ভীষণ দুখ।
ইচ্ছে করে দুচোখ ভরে তোমায় দেখি প্রতিদিন মাঝে মাঝেই কেন তুমি হও না আমার সম্মুখীন
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register