Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় হরেকৃষ্ণ দে

maro news
কবিতায় হরেকৃষ্ণ দে

বাটি সাবানের মেয়েরা

দুশ্চিন্তার গর্ভে কান্নার পোড়োবাড়িতে
শ্যাওলা গজানো যন্ত্রণার দুর্বিষহ বন৷
আপাত মনে 'লক্ষ্মী' বলে আদর করলেও
মনের খালুইয়ে 'কার্তিকের' সাধ খুঁজে বেড়ায়...
তামাটে চুলের রুখু চেহারার যে মেয়েরা
সংসার বা গেরস্থকে খালি পায়ের চেটোয় মাড়িয়ে
অনায়াসে কিত্ কিত্ খেলে,
খিদে ভুলে যাওয়ার গান ধরে পড়ন্ত বিকেলে৷
পাশের ডোবায় গা ভিজিয়ে বাটি সাবানে ঘষে তুলতে থাকে সমাজের অনাদর আর অবহেলার ময়লাগুলোকে,
চোখের চামড়া ফেটে রক্তমুখো হলেও
চেতনার ঝাঁঝ আজও সমাজের চোখে জল আনতে পারল না
কেবল মেয়েরা বাটি সাবানের মতো ঘষা খেয়ে খেয়ে
ক্ষয় হয়ে যেতেই থাকল....
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register