Sun 13 September 2026
Cluster Coding Blog

 কবিতায় অভিজিৎ রায়

maro news
 কবিতায় অভিজিৎ রায়

যা কিছু গোপনীয়

গোপনে রেখেছি মানে গোপনীয় নয়,
অনেক না বলা কথা শুধু লিখে রাখি,
চিত্রকল্পে, যতিচিহ্নে শুধু মৃত্যুভয়
শব্দের সাজানো ঘরে নীরবতা আঁকি।
নীরবে রেখেছি তুলে সব হাহাকার;
শীতলতা ভুলে থাকা দুপুরের শোক
আর্তনাদ করে ডাকে মুগ্ধ অন্ধকার,
স্নিগ্ধ ছায়াতল খোঁজে চেনা কিছু লোক।
সম্পর্কের চেনা পথে অচেনা বিশ্রাম
গোপনীয় শোকে লেখা চেনা নীল খাম।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register