Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

maro news
কবিতায় মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

রুটমুভি 

অন্ধকার আরও কিছু ঘন হোক সরাসরি আমরা ঢুকে পড়বো ছবির ভেতর আলো জ্বলার আগেই তীক্ষ্ণ ফলার মতো রাত্রির ঠোঁট ঘেঁষে ছুটে যাবে আর্তনাদ আর গরম লাল শব্দে পুড়ে উঠবে চাঁদের উল্টোপিঠ খন্ড দৃশ্য তৈরি হবে দর্শক ছাড়াই এই যেমন উপুড় রাত নিয়ে কোনও সমস্যা নেই লেন্স কাঁধে হাওয়াও ঘুরে যাবে বারবার শুধু গাঢ় ক্লোজআপের এইরাত,মাঝরাত.. নোংরা পুকুরে স্থির ভেসে উঠবে একা ঠাণ্ডা আর কড়কড়ে হয়ে ওঠে কালো ফিল্মের রাস্তায় ভাঙা চাঁদ আলো কমিয়ে আনে নিয়ম মেনেই ক‍্যানবন্দী হবার আগেই গোটানো রিল দ‍্যাখে জলের আয়তক্ষেত্র জুড়ে শুধু পূর্ণ দৈর্ঘ্য রাত্রি ছলকায়...
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register