Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় বিশ্বরূপ রাজগুরু

maro news
কবিতায় বিশ্বরূপ রাজগুরু

ছলনাময়ীকে(৪)

অনাদি অতীত থেকে ভেসে আসে বাঁশির আওয়াজ। একদিন নির্জন দুপুরে বাঁধের পাড়ে কদম গাছের নীচে বাঁশি হাতে একাকী দাঁড়িয়েছিলাম আমি এক অনার্য কেষ্ট।
কষ্ট চাপা দেওয়া প্রতিটি পল জানে- ছলনাময়ী, আমাকে আনফ্রেন্ড করার পর তুইও খুব আনন্দে নেই।
তরঙ্গ কমে আসে ভেসে আসে বারি সিদ্দিকী বিরহের সুখ বিলাসিতা  নিছক সান্ত্বনা।
আমাকে আনফ্রেন্ড করার আগে তোর আঙুল  কতটা কেঁপে ছিল ? বিভাজিকা জুড়ে,খয়েরি নির্জনে কতটা রেখেছিস  আমাকে তুই ছলনাময়ী ?
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register