Sat 06 June 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

হিম ঋতু

এত এত সময়ের পাতা
ম্যাপল গাছের মত খসে পড়ে
জীবনের থেকে।
সবুজে সুন্দর ছিল।
প্রাণবন্ত। হাওয়ায় উচ্ছল।
এখন হিমের দিনে গেরুয়াতে সেজেছে প্রকৃতি।
সেই রঙ কমলা হলুদে
অন্য ভালো লাগা আনে।
শিরশিরে হাওয়ার ফাঁকে
উনো তাপে রোদ্দুর নরম।
কত ছবি মন-আলমারির তাকে তাকে
ন্যাপথালিন গন্ধ ঘেরা ভাঁজে ভাঁজে স্মৃতি
ফিকে ছবি , কালো সাদা, সিপিয়া কালার
ঝরা পাতাদের নিয়ে মন কেমনের মহোৎসব
জীবন হে, হেমন্তেও
আনন্দ নির্ঝর। নরম চাদর আর
ফাজিল হাসিতে
অনন্তকালের লোভ…
নলেন গুড়ের ভালবাসা।

সোনালি

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register