Wed 16 September 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে দেবমিত্রা চৌধুরী

maro news
দিব্যি কাব্যিতে দেবমিত্রা চৌধুরী

একটি নৈতিক কোমা

প্রতিদিনই কিছু না কিছু ঘটে;
আপনি একটি নৈতিক কোমায় চলে যান
এবং আপনাকে মৃতদেহের মতোই দেখায় - মাতৃত্ব, ফেসবুক অথবা লেবুজল - কিছুতেই সুখী হওয়া যাচ্ছে না যখন, চশমার ওপরে কিছু আনন্দ ছিটিয়ে নিন

না।। আপনি তো জটিলতা চান, যেভাবে সাপের চোখে জল জমে ওঠে।

যেহেতু পরিকল্পনা ছাড়াই সব পরিকল্পনারা শুরু হয়, আপনার অসমাপ্ত মুখ তাই উত্তরের আকাশ আর দক্ষিণের প্রাচীরের শেষে থেমে থাকে;
আর, যতক্ষণ না ঘুম আসে,
গরম কাচের মতো তুলতুলে হতে থাকে দিন…

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register