Fri 18 September 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে নবনীতা চট্টোপাধ্যায়

maro news
দিব্যি কাব্যিতে নবনীতা চট্টোপাধ্যায়

মৎস্যজীবন

ঘূর্ণাবর্তে ঘুরে যায় মৎস্যজীবন জলডোবা শিলার চারপাশ দিয়ে...
অপরাহ্নে ছায়া ফেলা অক্ষরমালা নি:শব্দ, নিশ্চুপ জলছাপ চিহ্নে শুয়ে থাকে জীবনের পাশে| কোথা থেকে ছুটে আসে আলো| আলোকিত পথে সার দিয়ে হেঁটে যায় গোলাপী স্থলপদ্মের দল|
যাদের কথা বলা হয়নি সূর্যের দক্ষিণায়নের ছক ভেঙ্গে যারা হারিয়ে গেছে সুষুপ্তিতে... আমায় ছেড়ে যাওয়া মানুষ মানুষীরা ক্রমশ: ফুরিয়ে আসছে কবিতার শব্দেরা| খাদের ভিতর নেমে যাচ্ছে পৃথিবীর শেষ কবিতা|
চন্দন গন্ধের আসক্তিমাখা নীলগ্রহ কিভাবে রহস্য হয়ে গেল...
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register