Sun 13 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সুলগ্না বাগচী

maro news
ক্যাফে কাব্যে সুলগ্না বাগচী

আমি তো বেশ

আমি তো তোমায় নিয়ে চলে যেতে পারি বেশ দূরে তবু কেন এই ফিরে ফিরে আসা কেন এভাবে বসে থাকি উঠোনের কাছে থমথমে মুখ নিয়ে কেন চলে যাওয়া দেখি দুপুরের ?
আকাশের দিকে তাকিয়ে দেখি ভেসে যাওয়া মেঘ বুঝতে পারিনা কীভাবে সে মেঘ তুমি হয়ে যায় আমি বুঝতে পারিনা কখন সন্ধ্যা চলে যায় ,
আমি তো তোমায় নিয়ে চলে যেতে পারি বেশ দূরে তবু কেন আমি ফিরে আসি নিয়মের কাছে কেন ভীতু হয়ে থেকে যাই সমাজের পাশে ?
আমি তো তোমায় নিয়ে চলে যেতে পারি বেশ দূরে তবু আমি পারিনা , আমায় ক্ষমা করো তুমি দূরে চলে গিয়ে মেনে নিও তোমার প্রেমিকা ধর্ম ভুলতে পারেনি ‌৷
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register