Sun 13 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সোমনাথ সাউ

maro news
ক্যাফে কাব্যে সোমনাথ সাউ

ভুলে থাকার উপায় - ৩

রসগোল্লা ও গাছের পাতার মধ্যে পার্থক্য লেখা হয়ে গেলে লজ্জায় লাল হয়ে যায় রঙ্গিন বিগ বাজার একটু কিছু পাওয়ার জন্য যে অপেক্ষা করতো সারাটা দিন আজ তার ঘর বন্ধ শুধু বাইরে একটা দুটো খোলা বোতাম ঘোরাঘুরি করে যারা পিছলে পড়ে তারাই হাসাহাসি করে দুটো চটির মধ্যে দুরত্ব বেড়ে যায় একটু বেশি বৃষ্টি হলেই একটা ভেজা গন্ধ সিড়ি দিয়ে ওপরে উঠতে থাকে বৃষ্টির ভেতর তোমার ফর্সা ত্বক ভিজে যায় মিষ্টি দুর্ঘটনা মনে পড়ে।

ভুলে থাকার উপায় - ৪

আমার চোখের সামনে তিনটে দরজা খোলা থাকে আর একটা দরজা বন্ধ হয়ে যায় আমার চোখের সামনে একটা দরজা বন্ধ থাকলেও দুটো দরজা খোলায় থাকে যাদের আসার কথা ছিল প্রথম দরজা দিয়ে তারা ভুল করে ঢুকে পড়েছে দ্বিতীয় দরজায় আর খোলা দরজা দিয়ে আসে নির্জনতা বন্ধ দরজার ফাঁক থেকে যাকে আমি উপসংহারের মত দেখেছি
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register