Sun 13 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী

maro news
ক্যাফে কাব্যে সৌমেন গাঙ্গুলী

সর্বহারার গান

স্বর্গরথের চাকায় পিষ্ট তুচ্ছ সর্বহারার দল সস্তা রক্তে ধৌত হয় সর্বগ্রাসী বিত্তশালীর পথ| শুধু পথ সে তো নয় সে তো স্বার্থান্বেসী হীনচেতাদের গোপন ইচ্ছাপূরণ যন্ত্র নিয়ম করে নিষ্ঠা ভরে পেষন করাই তাদের জীবনাদর্শের পবিত্র মন্ত্র| এমনি ভাবেই চলছে সমাজ চলেছে ছুটে অগ্রগতির রথ গড়েছে তারা এমনি ভাবে স্বর্গপুরী স্বর্ণলঙ্কা হেথা| অন্নহীনের ভেঙেছে স্বপ্ন ধ্বংস হয়েছে ভিটে তবু বলি শোনো কপটতন্ত্রি জনদরদী জনসেবকের দল যেদিন উঠবে জেগে অবদমিত অবহেলিত শোষনক্লিষ্ট জাতি বিলীন হবে মিথ‍্যে স্বর্গ, মুক্তি পাবে সর্বহারা সর্ব সুখের মাঝে| ইতিহাস হবে সর্বহরা নিভবে বাতি সাঁঝে।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register