Sun 13 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে দেবারতি

maro news
ক্যাফে কাব্যে দেবারতি

জালের জঞ্জাল

বোদ্ধা যোদ্ধা সবাই একসাথে পড়েছে আটকা বুঝি, মুঠোফোনের জালটাতে। হৈহৈ রৈরৈ বকা ঝকা করছে বেশ এ্যপ ছাড়া করে দিলে বেঁচে যাবে এই দেশ। শুধু গেল গেল রব ওঠে মাঠে ঘাটে নেমে যারা সারাদিন কাজ করে। তারা বলে এপ ছাড়া, কি লাভ আমার হবে? শিক্ষিত মেয়ে, ছেলে সামান্য আয় করে, হতাশা ভুলার ছলে নেশার কবলে পড়ে! কাজের কদর নেই, নেই কোনো শিক্ষার, তাইতো বিকল্প সেই মজাদার এ্যপটার। তবু কিছু ভাত জোটে আনন্দ হাসি দিয়ে নইলে বইতো মুটে, ক্ষুধার জ্বালা নিয়ে। ছেলেটা যে সীমান্তে, পাহাড়ায় সারা'খন, অজানাই রয়ে যায়, যার মৃত্যুর কারণ। তার মেয়েও আজকাল এ্যপটাই করছে, ভাইটাকে পড়িয়ে সে, নিজে সাথে পড়ছে। অনেক কথাই থাকে জীবনের খাজে ভাঁজে নইলে কি খুশি থাকা, অভাবের ঘরে সাজে ? কি আছে কম দেশে? মানুষ না জায়গা ? কারখানা আনলে কার হবে না ফায়দা ? বন্ধ না, আসুক আগে যতসব কারবার, দেশজোড়া মানুষের কাজটাও দরকার। তবু যারা দেখে তারা দেখে কোন সুখেতে ? নাকি দেখে ধর্ম ও হানাহানির রাজনীতি ভুলতে ? যোদ্ধারা মাঠ দেখ, বোদ্ধারা সাথে থাকো, কী প্যাডের বাইরেও জীবনটা মেপে দেখ। সবটাই কল্পনা, তবু ছেড়ে জল্পনা, আগামী সুখের হতে, এও যে বিকল্প না।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register