Sun 13 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে পাপাই সেন

maro news
ক্যাফে কাব্যে পাপাই সেন

ধ্বনি

শহরে রাশি রাশি পলাশ ফুটেছে,পায়ের নীচে লাল হয়ে আছে তাদের মৃত মুখ।দেশের আত্মনির্ভরতায় জোৎস্নারা বুকের ভেতর থেকে লুট হয়ে গেলে শেষ সভ্যতার কবিতাটুকু বুকের রক্ত দিয়েই লিখবো।
বাজারে দরে বিক্রি হওয়া ভোটমঞ্চে দাঁড়িয়ে চলছে নাট্যাভিনয়।সফল অভিনেত্রী।অভিনয়ের জেরেই বাড়িয়ে নিচ্ছে তার ভোট ব্যাংক।
মিথ্যে প্রত্যাশা।সমাজতন্ত্র।বেকারত্বের বুলেট পাঁজর থেকে পাঁজরে বিঁধে আছে।প্রকল্পের অন্ধকারে ধিক ধিক করে জ্বলছে প্রত্যাশা।দুর্নীতি পরায়ন বাংলার মুখ।আরও মিলিয়ে যাচ্ছে আদিম অন্ধকারে…
সবশেষে,হেঁটে যাবো প্রচারহীন মুখে ধ্বনিত হবে ― "দড়ি ধরে মারো টান,রাজা হবে খান খান।"
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register