Sun 13 September 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

maro news
ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

ভালোবাসা

"আমার আগে তুমি কাউকে ভালোবেসেছো?" "হ্যাঁ, বেসেছি"। "কই তুমি বলনি তো?" "জিজ্ঞাসা করোনি তো কখনও।" "বল, এবার বলো," "হিংসে হবে না তো?" " না-না"। ভালোবেসেছি ঊস্রি নদীর ঝর্ণাকে, ভালোবেসেছি যমুনার ঢেউ কে, ভালোবেসেছি রূপালী শশীকে, ভালোবেসেছি পূর্ণিমার রাতকে, ভালোবেসেছি কৈলাশের নরেশ্বরকে, আর বেসেছি ভালো, জীর্ণ প্রাচীরের রাঙা গোলাপটিকে। সযত্নে রেখেছি তাকে বুকের পাঁজরে। তুমিও খোঁজ করো খুঁজে পাবে তোমার ভালোবাসাটিকে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register