Mon 05 October 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে সুকৃতি সিকদার

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে সুকৃতি সিকদার

শীতের কবিতা

আমরাই চোখে দেখি সরিষার ফুল। কুয়াশায় ডানা মেলে উড়ে যাওয়া বকের চিন্তায় সেই ফুল প্রভাব ফ‍্যালে না। যদি মাছ নড়ে ওঠে জলের কোণায়।
ঠোঁট তার চোখের কথার মতো সোজা, পেটে তার ধারালো ছুরির মতো খিদে…
ক্ষেতের কিণারা ছুঁয়ে মরে আসা জল আমন্ত্রণ লিপি লেখে শীতের ভাষায়।
শিশিরের গান সেই ভাষায় প্রগাঢ় হয়ে ওঠে। পাতায় পোকার হাঁটা দাগ।
রোদের আশায় জাগে জল এখনও কোথাও রিণরিণ করে তার বিকেলের দিকে প্রবাহন মেনে নিও তীর্যক কথার পাশে রেখে যাওয়া চিঠি খানি যার ধুয়ে গেছে ক্ষণিকের জলে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register