Mon 05 October 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে পৃথা চট্টোপাধ্যায়

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে পৃথা চট্টোপাধ্যায়

ভালবাসা

পাশাপাশি ঘেঁষে বসে আলোর কুয়াশায় দেখছিলাম কিভাবে ঝরছিল একটা দুটো করে হেমন্তের পাতা গাছের ভিতরে চলছিল আন্দোলন
তোমার অনায়াস হাতে রেখেছিলাম আমার কাঙ্ক্ষিত মনের ইচ্ছেরা
মরচে পড়া সময়ের বাঁকে বৃষ্টিপাত চেয়েছি বারবার
একথা তুমিও জানো কর্ষণ না হলে জমি ক্রমশ লাবণ্য হারায় ধার থাকে না লাঙলের ফলায়
তুমি কি টের পেয়েছিলে নিরপরাধ জলের শব্দ
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register