Wed 25 November 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে টুম্পা সাহা

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে টুম্পা সাহা

বরফ শাদা

সেই কবেকার স্বপ্ন ফিরে ফিরেই আসে, অন্ধকার গুহা থেকে ফুটে ওঠা আলো, নীলের আবছা ছায়ায় টলটলে জল, ফুরিয়ে যাওয়া দিনের শেষে কালচে সবুজ।
রঙের বাড়াবাড়ি সাথে বর্ণান্ধর হাত, বেয়ে চলা নদী আর নৌকা জীবন। একঝলক গোলাপী আঁচল, ধূসর বাইকের আওয়াজ উধাও।
নির্দিষ্ট দিন বড্ড গুরুত্বপূর্ণ ছিলো, ঘরে, শহরের ব্যস্ত রাস্তায়, হলুদ ফুল, বাকি সময় শুধু কাজের অছিলায়। অন্ধ থাকা আবেগ ফিকে হয়ে এলে, বোধ কেমন সাদা বরফ ছড়ানো।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register