Mon 05 October 2026
Cluster Coding Blog

প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে সঙ্কর্ষণ

maro news
প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে সঙ্কর্ষণ

সিক্ত ত্রিকোণদ্বয়ের কাহিনী

হাওয়ার মতো একটি দামাল ছেলে একটি ছিলো নদীর মতোন মেয়ে, সেই দুজনের অনন্তকাল খেলা মাটির ছেলে দেখতো কেবল চেয়ে।
দুর্নিবারের ডাকে হাওয়ার চলন মাটির বুকে একটুখানি আশা, আকাশপানে চাতক চাওয়া নদী বুঝলোনা হায় অন্য ভালোবাসা।
হাওয়াও বুঝি নদীর ছিলোনাকো মেঘের সাথে নয়তো কীসের ভাব, সান্ত্বনাতেই জিতবে মাটি নদী না না সে যে ভাবাও বড়ো পাপ।
তাই এখনো সময় এলেই পরে নদীর স্রোতের হাওয়ার পানে ছুট, বাদলা-বাতাস গান ভেজাবে শরীর শুনতে কী পাও একটি 'হৃদয় টুট'?
পাশেই তখন একলা ভেজে মাটি নদীর শোকে কান্না ছাড়ে সোঁদা, নিছক গ্রামের কলকলানো নদী গঙ্গা তো নয়, নয়তো সে নর্মদা।
মাটির চোখে দেবীর থেকেও বেশী হাওয়ার প্রেমে একাই ভাসাক স্রোতও, কবির খাতায় ছন্দে বাঁচুক ত্রিকোণ প্রেম বেঁচে থাক দুঃখে ওতপ্রোত।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register