Mon 05 October 2026
Cluster Coding Blog

|| প্রেমের বাসন্তী চিঠি সংখ্যায় || অমিতাভ ভৌমিক

maro news
|| প্রেমের বাসন্তী চিঠি সংখ্যায় || অমিতাভ ভৌমিক

আবহমান

আমার বুক চিরে বয়ে যাওয়া খরস্রোতা নদী তুমি তোমায় আবাহন করে এনেছিল আমার প্রাণের শঙ্খধ্বনি ভগীরথের মত।
রুদ্রজটায় যৌবনের উচ্ছ্বলতা আবেগে দুরন্ত স্রোতস্বিনী যেন রাইকিশোরী শ্যামের বাঁশীর ডাকে সময়ের হাত ধরে এগিয়ে চলেছো অমোঘ টানে অজানা সাগরের সঙ্গমে
অন্তহীন অপেক্ষায় আমি তোমার খেয়ালী ভাবনায় এলোমেলো নুড়ি পাথরগুলো সবুজ শৈবালে স্থবির হবে আমার গভীরে তুমি তখন মন্দাকিনী - শান্ত বহতা শাশ্বত।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register