- 5
- 0
খাবো খাবো
হাতে যখন এলো আমার
গোটা তিনেক মন্ডা
নোলা ওঠে চকবগিয়ে
বাজতে থাকে ঘণ্টা।
রোজ সকালে খেতেই হবে
এমন করি পণ
কানের কাছে রোগের কথা
বলিস নারে মন,
মধুমেহ মধুমেহ
বলে সবাই দেখি
গাঙ্গুরাম বলরাম
এড়িয়ে চলে, এ কি !
এমন করে বাঁচলে পরে
বঙ্গ সংস্কৃতি
হারিয়ে যাবে পথের মাঝে
গড়বে তুলে ভীতি ।
0 Comments.