- 5
- 0
বিকেলে
বাগিচায় খেলা করে
বুলবুলি পাখি
বিকেলের রোদ্দুরে
নানা রং মাখি।
হলুদ রঙের ভিড়ে
ছায়া নেমে আসে
মিশে যায় মিশ রঙ্গা
সবুজের ঘাসে
ধীরে ধীরে আকাশেতে
জেগে ওঠে তারা
দিনান্তে ঘাসের ফুলে
বাতাসের নাড়া
বেনুবনে উতোরোল
কল্লোল শুনি
প্রাণে তে মধুর গান
বেজেছে তখুনি।
0 Comments.