- 3
- 0
বিশ্বাস
চারিদিকে এত লোভী মানুষের লকলকে জিভ!
ভাবি,
আমি একা, নিঃসঙ্গ-
কিন্তু ঘর ছেড়ে পথে বেরোলে
বাস বা মেট্রোয় উঠলে
এখনো কেউ না কেউ বসার জায়গা দেয়
বলে, বড্ড রোগা হয়ে গিয়েছো
নিজের প্রতি একটু যত্ন নাও
রৌদ্রের খরজ্বালা বুক
শ্রাবণের কচি ঘাসের পেলবতা মাখে
হারানো বিশ্বাস ফিরে আসে
আমার হাত ধরে পৌঁছে দেয়
বট-অশ্বত্থের ছায়ায়
শরীর শীতল হয়, মনও
ফিরে আসে বিশ্বাস|
0 Comments.