Wed 03 June 2026
Cluster Coding Blog

কবিতায় সুমিত মোদক

maro news
কবিতায় সুমিত মোদক

অঘ্রাণের রোদ

ঘামের গন্ধ মেখে ক্ষেত থেকে ধান

উঠে আসছে খামারে ;

অঘ্রাণের রোদ গল্প শোনায় পূর্ব পুরুষের

আষাঢ়ের বর্ষামঙ্গল ;

মেঠো পথ ধরে এগিয়ে আসা সময়

মাটির উঠানে এসে দাঁড়ায় ;

সেও দেখে নেয় সন্তানের মুখ ;

তার পর ঝাড়াই মাড়াই…

পাড়া গাঁয়ের আকাশে বাতাসে ভাসে

রঙবেরঙের স্বপ্ন ;

সেখানে মাটির ঘ্রাণ নিতে নিতে

রামায়নি গানে সীতার জন্ম কথা

উঠে আসে প্রদীপ-আলোয় তুলসী মঞ্চে ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register