- 4
- 0
না যদি মানে মা ?
যদি বিশ্বাস না করে যে এই বেবি একেবারেই ডাক্তারের দয়ায় ?
যদি কুমারী মা বলে আর সম্পর্ক না রাখে ?
বাচ্চাকে শরীরের ভিতর টের পেয়ে থেকে, ভয় পেতে শুরু করেছে হৈম।
ত্যাজ্য হয়ে যাবার ভয়।
কিন্তু আবারও কেউ মা হবার অধিকার দিতে এসে করুণা করবে তাকে , এটা তার সহ্য হবে না ।
তাই হৈম এই দুঃসাহস করেই ফেলেছে চুপচাপ ।
মায়ের সঙ্গে যোগাযোগ নেই প্রায় আট মাস। তিনি হিমাচলের কোন মঠে গেছেন যেখানে ফোন ব্যবহার করতে নেই।
পৌঁছে খালি জানিয়ে দিয়েছিলেন। আরও দুমাস পরে ফেরার কথা।
এরমধ্যে ডেলিভারি হয়েই যাবে বলেছেন ডাক্তার।
হৈমবতী খুব আশায় আছে পুচকেটাকে দেখলে মা আদর না করে পারবে না ।
দিল্লীর এই হোটেলটার খুব কাছেই তার ক্লিনিক । যে ডাক্তার টেস্টটিউব ব্যবহার করে সফল ভাবে তার বাচ্চাকে তার ভিতরে এনে দিয়েছেন স্পার্ম ব্যাঙ্কের অজানা ডোনারের স্পার্ম ইউজ করে , তিনিই ডেলিভারি করাবেন ।
গত পাঁচ বছর চাকরি করে জমানো টাকার এত দিনে সদগতি হচ্ছে, ভাবে হৈমবতী ।
সকালে ঘুম থেকে উঠলেই গা গোলায় ।
কোন রকমে ব্রাস করেই ওষুধ খায় হৈম । তারপর এক কাপ লিকার চা।
এখানে ইলেকট্রিক কেটলিতে জল গরম করে টি ব্যাগ আর চিনির প্যাকেট কাপে রেডি করে হৈমবতী।
এক দিকের কাঁচের জানালার ভারি পর্দা সরিয়ে চায়ে চুমুক দিয়ে মনটা ভাল হয়ে যায় ।
বাহ । কি সুন্দর সকাল ।
পেটের মধ্যে তুরুক করে নড়ে ওঠে কি ?
চমকে উঠে নিচের পেটে হাত রাখে হৈমবতী।
সোনা মেয়ে , তুমি কি সাড়া দিচ্ছ ?
বুকের মধ্যে উথালপাথাল করে ওঠে ।
হৈম ধরেই রেখেছে মেয়ে হবে তার। ফুটফুটে একটা ডল পুতুলের মত মেয়ে।
0 Comments.