- 3
- 0
৬
কলাবতী এক কালে ডাকসাইটে পোকার খেলুড়ে ছিলেন। দিল্লির এমব্যাসির উপরের ধাপে কার্যরত কর্তার পাশে কলাবতী সোসালাইট সার্কেলের ঝকঝকে হিরে তখন। পার্টির অন্যতম আকর্ষণবিন্দু।
এবং তাঁর জেদ আর রাজকীয় মেজাজও, তাঁর গ্ল্যামারকে বাড়িয়ে রাখত ফিল্মি নায়িকাদের মত।
তাসদের হাতে ফ্যানের মতো মেলে ধরে, একটা ভুরু তুলে ডার্ক লিপস্টিকে রাঙানো ঠোঁটে রহস্যময় হাসি ছড়াতেন যখন চারপাশে পুরুষদের মধ্যে তোলপাড় হয়ে যেতো।
কর্তা মশাই রঙিন বীর পুরুষ ছিলেন হাসতেন মুচকি মুচকি।
ছেলে রণদেব বয়েস তিরিশ পেরিয়ে এখন খেপে যায় তাঁকে সামলাতে।
" সব ব্যাপারে কেন তুমি নাক গলাও বলত ? স্টাফদের ত সর্বদা ভয় দেখিয়ে রাখো। কিছু করতে বললেই বলবে, ম্যাডাম নে তো উও নেহি বোলা। "
আজ ছেলের দিকে মিষ্টি করে হাসেন কলাবতী।
—-“আহা, খারাপ কিছু বলি কি?
তা, তোমার বান্ধবী কখন আসছেন? বড় পিঙ্ক সুটটা রেডি করতে বলেছি । ”
চুলের মধ্যে আঙুল চালিয়ে এলোমেলো হয়ে যায় রণদেব ওরফে মায়ের রনি।
মা কিছুতেই কি তাকে সাবালক পুরুষ বলে ভাবতে পারে না ?
এদিকে শিশুর মত ট্রিটমেন্ট।
ওদিকে বিয়ে বিয়ে করে মাথা খাচ্ছে পঁচিশ পেরিয়ে যেতেই।
এমবিএ পড়তে পড়তেই রনি এই হোটেলটা চালাতে শুরু করেছে। বাবা কিনেছিলেন এটা।
যদিও দলিলের কাগজে এটা মায়ের সম্পত্তি।
বাবা চলে গেলেন যখন, মা ওর পাশে দাঁড়িয়ে দাঁড় করিয়েছেন এই হোটেলটা ।
তারপর রনিকে ছেড়ে দিয়েছেন চালাতে। তবু এখনো খবরদারির বদ অভ্যেস ।
এই মাসে মা জননী আল্টিমেটাম দিয়েছেন।
–অনেক ফুরফুর করে বেরিয়েছো। সামনের জন্মদিনের আগে বিয়ে না করলে, হোটেল বাইরের কাউকে বেচে দেব।
রনি ফ্রি বার্ড। বিয়ে টিয়ের কোন সখই নেই। কিন্ত এ একগুঁয়ে মহিলাকে কি বোঝাবে?
শেষমেশ মা ব্যাটায় ডিল হয়েছে।
মায়ের পছন্দ করা কিছু মহিলা হোটেলে আসবেন মায়ের নেমন্তন্নে, নানান বিজনেস ডিল নিয়ে কথা বলতে।
রনির কাজ তাদের এসকর্ট করে সন্ধ্যে থেকে দিল্লি ঘুরে দেখানো।
এরমধ্যে কাউকে পছন্দ হলে, মা এনগেজমেন্ট পার্টি থ্রো করে তারপর ইউরোপ টুরে যাবেন। ফিরে এসে গ্র্যাণ্ড বিয়ে।
মায়ের বেট, তাঁর এই অতিথিদের মধ্যে থেকে একজনকে নিশ্চয়ই পছন্দ হবে রনির।
রনি বলেছে, কভি নেহি।
মায়ের শর্ত, অভদ্রতা করলে হবে না। কিছু ফুরফুরে সময় কাটাতে হবে সুন্দরীদের সাথে। তারপরও যদি ইচ্ছে না করে, মা আর বিরক্ত করবেন না।
হোটেল হ্যান্ডওভার করে দেবেন রনির নামে।
রনি দরাদরি করে অতিথি মহিলার সংখ্যা দুইয়ে নামিয়েছে।
মা রাজি।
0 Comments.