Mon 16 November 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

পুজোর ঘনঘটা থেকে বিদায় নিল বাঙালির আবেগ... কালিপুজোর রংমশাল জ্বলেছে সর্বত্র। কি জ্বলেছে? কে কিভাবে জ্বালিয়েছে? কেউ নিজের ক্রোধ বিসর্জন দিয়েছে এই রঙমশালের লেলিয়ান শিখায়, আবার কেউ হয়তো এই শিখায় নিজের ক্রোধকে আরও বহুগুণে বৃদ্ধি করেছে। সেই তর্কে না গিয়ে মানুষের সার্বিক মঙ্গলকামনায় আমাদের ন্যূনতম প্রচেষ্টা এই হৈ চৈ শিশু কিশোর সাহিত্য পোর্টাল... যার কেন্দ্রে রয়েছে টেক টাচ টক-এর পরিচালন কমিটি... 

এসে গেছে শীতের মৃদু হিমেল হাওয়া। গায়ে এবার চাদর, শোয়েটার চাপবে। ঘরের পাখাগুলোর ঘূর্ণন খানিক সীমিত হবে... এমন আবহে প্রতি সপ্তাহের মত এ'সপ্তাহেও বেশ কিছুজনের মূল্যবান লেখায় আমার পোর্টাল সেজে উঠেছে। সকল লেখককে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। সাথে পাঠককূলকেও অসংখ্য ভালোবাসা। তারা আছে বলেই আমরা আছি। সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন। নমস্কার।


রাজকুমার ঘোষ

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register