Wed 11 November 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

সম্পাদকীয় 

গা ছমছমে ভয়, এই নিয়েই ভূত চতুর্দশী... সকাল থেকে মেসেজের বন্যা... ভুত চতুর্দশী, যা সাধারণত কালীপূজা বা দীপাবলির আগের দিন উদযাপিত হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে, এই বিশেষ রাতে মর্ত্য ও পরলোকের মধ্যকার পর্দাটি খুব পাতলা হয়ে যায় এবং আমাদের পূর্বপুরুষদের (১৪ পুরুষ) আত্মা মর্ত্যে নেমে আসেন। তাঁদের আলো দেখিয়ে স্বাগত জানাতে এবং অশুভ শক্তির হাত থেকে বাড়িকে রক্ষা করতে বাঙালি হিন্দু পরিবারে ১৪টি প্রদীপ জ্বালানো এবং দুপুরের খাবারে ১৪ রকম শাক (চোদ্দ শাক) খাওয়ার প্রাচীন ঐতিহ্য রয়েছে।


ভূত চতুর্দশীর ছড়া --- 

ওল, কেঁউ, বেতো, কালকাসুন্দে,

সর্ষে, নিম আর জয়ন্তী বন্দে।

শালিঞ্চা, গুলঞ্চ, পলতা যে আর,

শালুকা, হিঞ্চে, ঘেঁটু, সুষনি আহার।

১৪ শাকের এই মহিমা ভারী,

রোগ-বালাই সব যাবে যে ছাড়ি।

সন্ধ্যে হলে পর ঘরের কোণে,

১৪ প্রদীপ জ্বাল যত্ন মনে।

আলো দেখে সব ভূত পালাবে,

পিতৃপুরুষের আশিস রবে।


(ইন্টারনেট থেকে সংগৃহীত) ... 

সকলকে শুভ দীপাবলীর আন্তরিক শুভকামনা জানিয়ে পাঠকদের উদ্দেশ্যে এই সংখ্যাটি নিবেদন করা হল।।

রাজকুমার ঘোষ

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register