Sat 20 June 2026
Cluster Coding Blog

কবিতায় রত্না দাস

maro news
কবিতায় রত্না দাস

অ্যাসিড শিল্প


অধুনা একটি বস্তু খুবই জনপ্রিয় তা হল অ্যাসিড। প্রায় কুটির শিল্পে পর্যায়িত। ঘরে ঘরে এর বহুল ব্যবহার। কখনো এটি ক্রুদ্ধ স্বামীর রোষবহ্নি, কখনো প্রত্যাখাত প্রেমিকের জ্বালা, কখনো বা শ্বশুরবাড়ির ধূমায়িত ক্ষোভ.....

একবার কায়দা করে ছুঁড়তে পারলেই হয়— সারাজীবনের দগদগে ক্ষত.!

নিজের অপকর্ম চোখের সামনে বিভীষিকা মূর্তি রূপে!

               

এ দেখার আনন্দই আলাদা। হত্যার থেকেও সুখদায়ী! তার ওপর এই জিঘাংসুকটি বড়ই সহজলভ্য.....


তবে অ্যাসিড শিল্পীরা একটু ভাবুন। আপনাদের রচিত শিল্প কর্ম আজ আর ঘরে মুখ লুকায় না।

         

তারা জ্বলতে জ্বলতে নিজেরাই হয়ে উঠেছে এক একটি শাণিত হাতিয়ার —

তাই সাবধান— একটু ভাবুন...

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register