Thu 16 April 2026
Cluster Coding Blog

কবিতায় রত্না দাস

maro news
কবিতায় রত্না দাস

একটা নির্ঘুম বৃষ্টিরাত

আমার কাছে রয়ে গেছে আজও একটা নির্ঘুম বৃষ্টির একা রাত...

ভেবেছিলাম অঝোরধারায় ধুয়ে যাবে

যায় নি...

আজও রয়ে গেছে অনেকটা নাছোড়বান্দা 'তুমি' হয়ে


যে 'তুমি' একটা সাঁকো জুড়তে চেয়েছিলো

হয়তো দুজনেই

চেষ্টা ছিলো, তাও বাঁধন ছিলো আলগা

পলকা তুলোর মত উড়ে গেছে হাওয়ায়


রয়ে গেছে বৃষ্টিরাতটা

একা নির্ঘুম হয়ে...

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register